ধামরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে আব্দুল্লাহ আল মামুনকে দেখতে চায় এলাকাবাসী

স্টাফ রিপোর্টারঃ ধামরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন।

দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তিনি নিজস্ব জনপ্রিয়তা তৈরি করেছেন।

ধামরাই পৌর শহরের ৮নং ওয়ার্ডের নতুন দক্ষিণ পাড়ায় অবস্থিত একটি মসজিদ কমিটির কোষাধ্যক্ষ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন, যা তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের পরিচয় বহন করে।

স্থানীয় বাসিন্দা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শহিদুর রহমান জানান, আব্দুল্লাহ আল মামুন একজন বিনয়ী, সাহসী ও কর্মঠ তরুণ।

আব্দুল্লাহ আল মামুন বলেন,“আমি পদের জন্য নয়, মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে রাজনীতি করি।”

তিনি আরও জানান, ৮নং ওয়ার্ডবাসীর সমর্থন পেলে তিনি ওয়ার্ডটিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন।

বর্তমানে ধামরাই পৌরসভার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাকে ঘিরে ব্যাপক আলোচনা ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা—তরুণ এই নেতৃত্ব আগামী দিনে উন্নয়ন ও সেবার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।

ধামরাই নিউজ২৪/ স্টাফ রিপোর্টার/সমম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *